ঢাকা নিউজ

ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে প্রবল শিলাবৃষ্টি, ভারি বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ২৫টি জেলায় ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। উত্তর প্রদেশের ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজে, যেখানে ২১ জন মারা গেছেন।

এছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্যোগের কবলে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ১৭০টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

দুর্যোগের সময় বেরেলি জেলার ভামোরা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রচণ্ড বাতাসের তোড়ে নানহে আনসারি নামের এক ব্যক্তি টিনের চালসহ প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান এবং পরে একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে গুরুতর আহত হন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণতৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বর্তমানে দুর্যোগকবলিত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ