ঢাকা নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে ১৩টিতেই জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৭৮ ভোট। অন্যদিকে সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। নীল প্যানেল থেকে অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদের সাতটির মধ্যে ছয়টিতেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন—এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। অবশিষ্ট একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছিল। উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনে শেষ পর্যন্ত নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখল বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে ১৩টিতেই জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৭৮ ভোট। অন্যদিকে সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট। নীল প্যানেল থেকে অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদের সাতটির মধ্যে ছয়টিতেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন—এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। অবশিষ্ট একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছিল। উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনে শেষ পর্যন্ত নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখল বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ