ঢাকা নিউজ

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মজিবুর রহমান মঞ্জু

ছবি : সংগৃহীত

বিএনপি ও জামায়াতের মধ্যকার বর্তমান দূরত্ব যদি শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেয়, তবে রাজনৈতিকভাবে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগই লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (১৫ মে) বন্দরনগরী চট্টগ্রামে মহানগর এবি পার্টির সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু দল দুটির ঐতিহাসিক সম্পর্কের খতিয়ান তুলে ধরে বলেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলেও পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। যার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০০১ সালে দল দুটি আবারও জোটবদ্ধ হয়ে ক্ষমতার অংশীদার ও আন্দোলনের সহযোগী হিসেবে ভূমিকা রাখলেও বর্তমান প্রেক্ষাপটে তারা আবারও মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপি-জামায়াতের সংঘাতমুখী পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করা না হলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একই সাথে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করার অতীত সংস্কৃতির পুনরাবৃত্তির শঙ্কা এবং পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পশ্চাদপসরণ ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান। সমাবেশে মঞ্জু থানা ও ওয়ার্ড পর্যায়ে এবি পার্টিকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মজিবুর রহমান মঞ্জু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ