আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিএমজি (চায়না মিডিয়া গ্রুপ)-এর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ শুক্রবার (১৫ মে) রয়টার্সের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
টুর্নামেন্ট শুরু হতে যখন এক মাসেরও কম সময় বাকি, ঠিক তখনই এই চুক্তিটি চূড়ান্ত হলো। তবে এই চুক্তির মোট আর্থিক মূল্য কত কিংবা এটি ২০২৬ সালের আসরের পাশাপাশি ২০৩০ বিশ্বকাপকেও অন্তর্ভুক্ত করছে কি না—সে বিষয়ে ফিফা বা সিএমজি-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে চীনে সম্প্রচার স্বত্ব ছিল সিসিটিভি (CCTV)-এর কাছে। সাধারণত টুর্নামেন্ট শুরুর অনেক আগেই তারা প্রচারণা ও বিজ্ঞাপন কার্যক্রম শুরু করে দিলেও এবার এখন পর্যন্ত সিসিটিভি কোনো মন্তব্য করেনি।
ফিফা এর আগে জানিয়েছিল যে বিশ্বজুড়ে প্রায় ১৭৫টি অঞ্চলে তাদের সম্প্রচার চুক্তি সম্পন্ন হলেও চীন ও ভারতের মতো দুটি বড় এবং গুরুত্বপূর্ণ বাজারে স্বত্ব নিয়ে জটিলতা রয়ে গিয়েছিল। এই সংকট নিরসনে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম সম্প্রতি বেইজিং সফর করেন এবং চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যার সূত্র ধরেই সিএমজি–এর সঙ্গে এই চুক্তিটি আলোর মুখ দেখল।
রয়টার্স তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, অতীতে চীনে বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মিগু’ (Migu)-কেও সাব-লাইসেন্স দেওয়া হয়েছিল, যা ডিজিটাল মাধ্যমে ম্যাচ সম্প্রচারে বেশ সাড়া ফেলেছিল। তবে এবারের নতুন চুক্তির বিস্তারিত কাঠামো ও সাব-লাইসেন্স সংক্রান্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন