ঢাকা নিউজ

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী হতে হলে সরকারকে সবার আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যা বন্ধে বর্তমান সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও মন্তব্য করেন, গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং ভারতীয় বাহিনী নিজেই জড়িত। একই সাথে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।

এদিকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের জাবের হোসেন অভিযোগ করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। সীমান্তে অব্যাহত হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

জাতীয়তাবাদী হতে হলে সরকারকে সবার আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যা বন্ধে বর্তমান সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও মন্তব্য করেন, গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং ভারতীয় বাহিনী নিজেই জড়িত। একই সাথে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।

এদিকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের জাবের হোসেন অভিযোগ করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। সীমান্তে অব্যাহত হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ