ঢাকা নিউজ

নৃত্যশিল্পী হওয়ায় গৃহবধূর লাশ দাফনে আপত্তি, অতঃপর পুলিশের মধ্যস্থতায় দাফন সম্পন্ন

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় নাচ-গান ও টিকটক করার অভিযোগ তুলে সুবর্ণা আক্তার (২৯) নামে এক নারীর লাশ দাফনে বাধা দিয়েছেন স্থানীয়দের একাংশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঝিনাইদহ থেকে লাশ চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় গ্রামে পৌঁছানোর পর জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয়পক্ষের আলোচনার পর রাত ১০টায় ওই নারীর দাফন সম্পন্ন হয়।

নিহত সুবর্ণা আক্তার চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের ওহিদ মোল্লা ও পারভীন বেগমের মেয়ে এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকার মো. পাভেল হোসেনের স্ত্রী। তিনি পেশায় একজন নৃত্যশিল্পী ছিলেন এবং স্বামীর সঙ্গে ঝিনাইদহের আরাপপুর এলাকার কোর্টপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জেরে গত ১৩ মে বিকেলে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তাঁর লাশ নিজ বাড়িতে আনা হলে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ তাঁর চলাফেরা ও পেশা নিয়ে বিতর্ক তুলে দাফনে আপত্তি জানায়।

দাফনে বাধার বিষয়ে গোরস্তান কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, মৃতের পরিবার এই কবরস্থানের সদস্য নয় এবং সদস্যপদ গ্রহণের জন্য নির্ধারিত ২২ হাজার টাকা তারা পরিশোধ করেনি। তবে স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান ও মিনারুল ইসলাম জানান, সুবর্ণার নাচ-গান ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর আপত্তি ছিল বলেই প্রথম দিকে তারা এখানে দাফন দিতে রাজি হননি। অন্যদিকে সুবর্ণার সৎবাবা ইসরাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে তাঁদের পরিবারের অন্য এক সদস্যকে এখানেই দাফন করা হলেও এবার কবর খুঁড়তেও বাধা দেওয়া হচ্ছিল।

একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোরস্তান কমিটি ও মৃতের পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা হয় এবং পরিবারটি কবরস্থান কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে সম্মত হলে জটিলতার অবসান ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাতেই ধর্মীয় বিধান অনুযায়ী জান্নাতুল বাকি কবরস্থানে সুবর্ণা আক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নৃত্যশিল্পী হওয়ায় গৃহবধূর লাশ দাফনে আপত্তি, অতঃপর পুলিশের মধ্যস্থতায় দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ