দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ২২০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, আইডিএফ সদস্যদের ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতায় জড়িত এসব যোদ্ধাদের হত্যা করা হয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ৪৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথাও জানিয়েছে ইসরাইল। এদিকে, চলমান সংঘাতের মাঝেই লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট ওয়াশিংটনে দুই দিনের ফলপ্রসূ সংলাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ মার্চ ইরানে মার্কিন বিমান অভিযানের পর ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরপর টানা দেড় মাস আগ্রাসন শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল দু'পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যার মেয়াদ এবার আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলো।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন