দক্ষিণ লেবাননের হারুফ শহরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দখলদার ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ছয়জনে দাঁড়িয়েছে। আল জাজিরা আরবি’র বরাতে জানা গেছে, শহরের একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো এই ভয়াবহ হামলায় তিনজন প্যারামেডিকসহ (জরুরি স্বাস্থ্যকর্মী) মোট ছয়জন প্রাণ হারিয়েছেন।
এই নৃশংস বিমান হামলায় আরও অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক হামলার খবর পাওয়া গেলেও সময় বাড়ার সাথে সাথে হতাহতের এই নতুন সংখ্যা সামনে আসে।
গত ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন বেসামরিক ও জরুরি সেবা কেন্দ্রগুলো ক্রমাগত হামলার শিকার হচ্ছে। লেবানন ও ইসরাইলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হলেও এই রক্তক্ষয়ী হামলার ঘটনাটি ঘটলো।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন