ঢাকা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি পাওয়ার তথ্যটি গুজব

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটিকে গুজব ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাবি সফরকে কেন্দ্র করে ফেসবুকে এই ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়লে অনুসন্ধানের পর এর কোনো সত্যতা পায়নি প্রতিষ্ঠানটি।

ফ্যাক্টওয়াচ জানায়, গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি কর্মশালার উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তার এই সফরের তথ্য উল্লেখ থাকলেও কোথাও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো খবর প্রকাশ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করেছেন যে, বিশেষ সমাবর্তন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন ছাড়া কাউকে ডক্টরেট ডিগ্রি দেওয়া সম্ভব নয় এবং এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সরকার ও বিএনপিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অপতথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি পাওয়ার তথ্যটি গুজব

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটিকে গুজব ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঢাবি সফরকে কেন্দ্র করে ফেসবুকে এই ভুয়া তথ্যটি ছড়িয়ে পড়লে অনুসন্ধানের পর এর কোনো সত্যতা পায়নি প্রতিষ্ঠানটি।

ফ্যাক্টওয়াচ জানায়, গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি কর্মশালার উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তার এই সফরের তথ্য উল্লেখ থাকলেও কোথাও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো খবর প্রকাশ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করেছেন যে, বিশেষ সমাবর্তন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন ছাড়া কাউকে ডক্টরেট ডিগ্রি দেওয়া সম্ভব নয় এবং এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সরকার ও বিএনপিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অপতথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ