ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বিখ্যাত ঔপনিবেশিকতাবিরোধী লেখক অ্যাইমে সেজারের একটি লেখার অংশ উদ্ধৃত করেছেন। শনিবার (১৬ মে) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, এই উদ্ধৃতির মাধ্যমে বাঘাই যুক্তরাষ্ট্রকে একটি অবক্ষয়িত সভ্যতা হিসেবে ইঙ্গিত করেছেন।
মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ অ্যাইমে সেজার ১৯৫০ সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’-এ ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদী সভ্যতার নৈতিক দ্বিচারিতার কঠোর সমালোচনা করেছিলেন। বাঘাই মূলত সেই সমালোচনামূলক লেখার অংশটিই এখানে ব্যবহার করেছেন।
ইসমাইল বাঘাই এর আগেও সমসাময়িক ভূরাজনৈতিক ঘটনা ব্যাখ্যা করার জন্য বিভিন্ন সাহিত্যিক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদ্ধৃতি ব্যবহার করেছেন। এর আগে আল জাজিরায় প্রকাশিত একটি মতামত নিবন্ধে তিনি দ্বাদশ শতকের পারস্য কবি ফরিদউদ্দিন আত্তারের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ইরান হামলার ব্যাখ্যা দিয়েছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন