ঢাকা নিউজ

চীন সফর শেষে ইরানে বিমান হামলার পরিকল্পনা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় শুক্রবার দেশে ফেরেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প যাতে একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন, সেজন্য বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, প্রস্তাবটি তিনি দেখেছেন এবং প্রথম বাক্যটি পছন্দ না হওয়ায় সেটি সরাসরি ফেলে দিয়েছেন।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুদিনে দুই দফার বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

চীন সফর শেষে ইরানে বিমান হামলার পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় শুক্রবার দেশে ফেরেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প যাতে একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন, সেজন্য বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, প্রস্তাবটি তিনি দেখেছেন এবং প্রথম বাক্যটি পছন্দ না হওয়ায় সেটি সরাসরি ফেলে দিয়েছেন।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুদিনে দুই দফার বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ