ঢাকা নিউজ

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা হতে পারে রোববার

ছবি : সংগৃহীত

আগামী রোববার সাধারণ মানুষকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এই আহ্বান জানিয়ে বলে, যদি কেউ চাঁদ দেখতে পান তবে তিনি যেন দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে তা অবহিত করেন।

রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন হবে এবং এদিন সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, যার ফলে আগামী ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে জিলহজ মাস একদিন পিছিয়ে যাবে এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা, মধ্য ও পশ্চিম এশিয়া এবং আমেরিকার বেশিরভাগ অংশ থেকে খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে আগামী রোববার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার জিলহজ মাসের প্রথম দিন হতে পারে এবং সেই হিসেবে আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৩ মে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, রোববার সন্ধ্যায় উন্নত প্রযুক্তি, আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি এবং বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

ইসলামি ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং এই মাসের নবম দিনে পবিত্র আরাফাত দিবস পালনের পর দশম দিনে ঈদুল আজহা উদযাপন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা হতে পারে রোববার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ