অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায়ের দিন আগামী ১০ জুন ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গত বুধবার রায়ের এই দিন ধার্য করেন।
রায়ের দিন ধার্যের পর বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান প্রেস ব্রিফিংয়ে বলেন, এ মামলায় সাজা হলে সমাজ থেকে ব্যভিচার, পরকীয়া ও ডিভোর্স না দিয়ে অন্য কোথাও বিয়ে করার মতো অপকর্ম দূর হবে। সাধারণত সামাজিক লজ্জার ভয়ে পুরুষরা এমন পরিস্থিতিতে আদালতে আসতে চান না উল্লেখ করে তিনি বলেন, বাদী মূলত সমাজে এই বার্তা দিতে চান যে অপরাধের প্রতিকারে মুখ বুজে থাকা নয়, বরং বিচারের মাধ্যমে ব্যভিচার দূর করা সম্ভব।
এর আগে গত ১৬ এপ্রিল ১০ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য শেষ হয়। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি একই আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিলেও তামিমার শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালে বিয়ে হওয়া তাম্মি ও সাবেক স্বামী রাকিব হাসানের একটি আট বছরের মেয়ে রয়েছে। পেশায় কেবিন ক্রু তাম্মি ও ক্রিকেটার নাসিরের ২০২১ সালের ভালোবাসা দিবসের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে।
রাকিবের অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি ও নাসির এই অবৈধ ও ধর্মীয় আইনবহির্ভূত বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাসিরের প্রলুব্ধকরণ এবং এই অনৈতিক সম্পর্কের কারণে রাকিব ও তার কন্যা মারাত্মক মানসিক বিপর্যস্ততার পাশাপাশি চরম মানহানির শিকার হয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন