ঢাকা নিউজ

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গু-চিকনগুনিয়াসহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সামনে বর্ষা মৌসুম এবং এ সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আজকের কর্মসূচি সেই উদ্যোগেরই অংশ।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে জনসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গু-চিকনগুনিয়াসহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সামনে বর্ষা মৌসুম এবং এ সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আজকের কর্মসূচি সেই উদ্যোগেরই অংশ।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে জনসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ