ঢাকা নিউজ

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম কমল ৫ রুপি

ছবি : সংগৃহীত

জ্বালানির বাজারে লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে অবশেষে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫ রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার দেশটির পেট্রোলিয়াম বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে।

সংশোধিত মূল্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪০৯.৫৮ রুপি এবং পেট্রোল বিক্রি হবে ৪০৯.৭৮ রুপি লিটারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর এবারই প্রথম দেশটিতে জ্বালানির দাম কমানো হলো।

মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপক বেড়ে যায়, যার প্রভাব পড়ে পাকিস্তানেও।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সরকারকে একাধিক দফায় জ্বালানির দাম বাড়াতে হয়। গত এপ্রিল মাসে পাকিস্তান সরকার পেট্রোলের দাম এক লাফে লিটারপ্রতি ১৩৭ রুপি বাড়িয়ে ৪৫৮.৪ রুপিতে উন্নীত করেছিল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পরে প্রধানমন্ত্রীর লেভি কমানোর ঘোষণায় দাম ৩৭৮ রুপিতে নেমে আসে।

এরপর মে মাসের শুরুতে অতিরিক্ত লেভি আরোপ এবং গত সপ্তাহে পেট্রোলের দাম ১৪.৯২ রুপি ও ডিজেলের দাম ১৫ রুপি বাড়ানোর ফলে দাম যথাক্রমে ৪১৪.৭৮ ও ৪১৪.৫৮ রুপিতে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশীয় বাজারে এই মূল্যবৃদ্ধির চাপ বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম কমল ৫ রুপি

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ