একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিশেষ বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, ঔষধ শিল্প এবং ব্যবসায়িক মহলে এক অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিক ও ব্যবসায়ীর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্ম নেওয়া মিজানুর রহমান সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-২ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদকে সেখানে মনোনয়ন দেওয়া হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন