চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সড়কে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলিতে ইশরাক তার নির্বাচনী আসনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে এই অভ্যর্থনা জানান। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিজে তৎপর হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের জন্য রাস্তা খালি করে দিতে দেখা যায়।
ঢাকা থেকে রওনা হয়ে পথিমধ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পথসভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন