ঢাকা নিউজ

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়েছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রক্রিয়া হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদ সে সময় জানিয়েছিল যে আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেই নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা সম্পন্ন করতে যাচ্ছে এই অ্যাডহক কমিটি।

প্রসঙ্গগত, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছিলেন বুলবুল এবং তার নেতৃত্বে কমিটি গঠনের পর ৭ জন পরিচালক পদত্যাগও করেছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রক্রিয়া হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদ সে সময় জানিয়েছিল যে আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেই নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যবস্থা সম্পন্ন করতে যাচ্ছে এই অ্যাডহক কমিটি।

প্রসঙ্গগত, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য চরম বিরোধিতার মুখে পড়েছিলেন বুলবুল এবং তার নেতৃত্বে কমিটি গঠনের পর ৭ জন পরিচালক পদত্যাগও করেছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ