ঢাকা নিউজ

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ আসার ঘোষণা

ছবি : সংগৃহীত

দেশে লেবার পেইনকে বিলম্বিত করে নরমাল ডেলিভারি করার জন্য নতুন ওষুধ এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এই কারণে সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে উল্লেখ করে তিনি নাগরিকদের ধৈর্যের সঙ্গে চিকিৎসাসেবা পাওয়ার জন্য অপেক্ষা করার আহ্বান জানান এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার বিকালে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৮ বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না এবং আগামী জুলাই মাস থেকে প্রতিবন্ধিদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে। যাদের পরিবারে প্রতিবন্ধী আছে, তাদের সবার নাম জমা দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।

নির্বাচনের আগের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুনিয়াতে কল্যাণের জন্য তিনটি জিনিস দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করতে পারেন এবং সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই লক্ষ্যে আড়াই হাজার টাকা করে মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে।

উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে তারা ৩০ হাজার টাকা জমা নেবেন, যার ফলে টাকা পয়সার জন্য আর জামাইয়ের কাছে ঘুরতে হবে না এবং এই পরিকল্পনাটি এখন বাস্তবায়িত হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ আসার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ