বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা বা বক্তব্য দেননি এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার নেতৃত্বে দেশে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এই ঐক্যের কারণে লক্ষ্মীপুরের ৪টি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষ্যে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, যার অংশ হিসেবে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১২৫১ জন নারীর মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের মাত্র তিন মাস অতিবাহিত হওয়ার মধ্যেই প্রিয় নেতা তারেক রহমানের দূরদর্শী চিন্তার মাধ্যমে জনগণের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও জানান, নির্বাসিত জীবনে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সবশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ থেকে শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে বিভাজিত ও বিশৃঙ্খল বাংলাদেশকে তিনি জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছিলেন। তবে প্রেসিডেন্ট জিয়ার পর আসা অনেক সরকার স্বনির্ভর, আত্মনির্ভরশীল ও মর্যাদার বাংলাদেশটাকে ধরে রাখতে পারেনি।
দেশনেত্রী খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি কখনো মাথানত করেননি এবং লড়াই, সংগ্রাম ও নির্যাতন সহ্য করে জেলের ভেতর গিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার ও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন