ঢাকা নিউজ

আগামীকাল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, থাকছেন নেইমার

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন আগামীকাল ১৮ মে এবং এই সময়সীমার শেষ দিকে গিয়েই ব্রাজিল তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে। এই দলে নেইমার থাকবেন কি না তা নিয়ে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা থাকলেও অবশেষে তার জায়গা পাওয়া নিয়ে সুখবর এসেছে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, নেইমারকে রেখেই আগামীকাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট ও ফিটনেস ইস্যুতে ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি এই সান্তোস ফরোয়ার্ডের। কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী নেইমার এখনো শতভাগ ফিট নন।

ইউওএলের খবর অনুযায়ী, এক তরুণ সতীর্থের চোট নেইমারের সামনে জাতীয় দলে ফেরার দুয়ার খুলে দিয়েছে। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে চেলসির ব্রাজিলীয় ফরোয়ার্ড এস্তেভাও ছিটকে যাওয়ায় তার জায়গাতেই নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।

নেইমারকে দলে টানার বিষয়টি এরই মধ্যে তার ক্লাব সান্তোসকে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের হয়ে এ পর্যন্ত ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯টি গোল করার পাশাপাশি ৫৯টি গোল করিয়েছেন নেইমার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

আগামীকাল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, থাকছেন নেইমার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন আগামীকাল ১৮ মে এবং এই সময়সীমার শেষ দিকে গিয়েই ব্রাজিল তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে। এই দলে নেইমার থাকবেন কি না তা নিয়ে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা থাকলেও অবশেষে তার জায়গা পাওয়া নিয়ে সুখবর এসেছে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, নেইমারকে রেখেই আগামীকাল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট ও ফিটনেস ইস্যুতে ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি এই সান্তোস ফরোয়ার্ডের। কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী নেইমার এখনো শতভাগ ফিট নন।

ইউওএলের খবর অনুযায়ী, এক তরুণ সতীর্থের চোট নেইমারের সামনে জাতীয় দলে ফেরার দুয়ার খুলে দিয়েছে। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে চেলসির ব্রাজিলীয় ফরোয়ার্ড এস্তেভাও ছিটকে যাওয়ায় তার জায়গাতেই নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।

নেইমারকে দলে টানার বিষয়টি এরই মধ্যে তার ক্লাব সান্তোসকে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের হয়ে এ পর্যন্ত ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯টি গোল করার পাশাপাশি ৫৯টি গোল করিয়েছেন নেইমার।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ