হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা ও ছেলের প্রাণহানি ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম এবং তার ছেলে জাকির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন