ঢাকা নিউজ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়ন তৈরি হবে বললেন তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ডের টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটা নতুন ক্ষমতায়ন তৈরি করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের নির্বাচনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, পাইলট প্রকল্প আকারে ইতোমধ্যে তার বাস্তবায়ন শুরু হয়েছে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল এই প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করলেও প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কার্ড বণ্টন তারই বাস্তব প্রতিফলনের চিত্র।

অনুষ্ঠানে তিনি আরও জানান যে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার আওতায় আনতে তাদেরকেও কার্ড দেওয়া হবে এবং সেভাবে প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের আওতাভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছে এবং পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়ন তৈরি হবে বললেন তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ