গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রোববার (১৭ মে) রাত থেকে ঢাকার বেশকিছু এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। শনিবার (১৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার রাত ১১টা থেকে শুরু করে আগামীকাল সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা সাভার-আশুলিয়াসহ এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক ও বাণিজ্যিক) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:
আমিন বাজার ডিআরএস (DRS) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশ
বলিয়ারপুর ও হেমায়েতপুর
চামড়া শিল্পনগরী (সাভার)
সিংগাইর রোড
ফুলবাড়িয়া ও নবীনগর
সাভার পৌর এলাকা
সাভার ক্যান্টনমেন্ট
আশুলিয়া বাজার
গৌরীপুর, কুমকুমারী, রাজাশন ও কলমা
উল্লেখিত স্থানসমূহের সংলগ্ন অন্যান্য এলাকা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই নির্ধারিত সময়টিতে উল্লেখিত মূল এলাকাগুলোর পাশাপাশি এর আশেপাশের আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ (Low Pressure) বিরাজ করতে পারে। কাজ চলাকালীন গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন