সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ মে) বিজিবির দায়ের করা মামলায় তাহিরপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের রহম আলীর ছেলে। ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বিরেন্দ্রনগর বিওপির একটি বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই মাদক চোরাচালানের ঘটনায় বিরেন্দ্রনগর বিওপির বিজিবি হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন