ঢাকা নিউজ

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

ছবি : সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর (উপাচার্য) নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংঘটিত এই সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে সরকারের নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারির পর। সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ এই নিয়োগ প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ‘নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ব্যানারে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে পুলিশ ও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের অন্তত ১০ জনসহ মোট ২০ জন ছাত্র আহত হন। আহত শিক্ষার্থীদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টার দিকে পরিস্থিতি শান্ত হলে সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথ বৈঠকে বসে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো অনন্য। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে, কারণ নিজস্ব শিক্ষকদের এই ক্যাম্পাস সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা তুলনামূলক অনেক বেশি। অন্যদিকে সংঘর্ষের একাধিক ভিডিওতে শিক্ষার্থীদের আহত হওয়ার চিত্র দেখা গেছে এবং শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা এসে তাদের ওপর এই হামলা চালিয়েছে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ