ঢাকা নিউজ

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। শনিবার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনি প্রচারে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। জনসভা থেকে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি, আম্ফানের টাকা, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয় কিংবা ১০০ দিনের কাজে যদি কেউ ঘুস নিয়ে থাকে, আর তার যদি একটিও ডকুমেন্টের কমপ্লেন থাকে, তবে অভিযুক্তকে ধরে সোজা জেলের ভেতরে ঢোকানো হবে। এর পাশাপাশি মা-বোন ও শিশুদের ওপর শারীরিক নির্যাতন করে যারা এখনো বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে তাদের সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা সাধারণ মানুষ জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি ঘোষণা করেন, তাদের প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, আগে জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা এখন ফের চালু করা হয়েছে। এ ছাড়া বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে এবং যারা সিএএ আওতায় শরণার্থী তারা থাকবেন, তবে অনুপ্রবেশকারীদের বিদায় করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠায় এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে বুথে অনিয়ম ও সিসি ক্যামেরা বন্ধ রাখার তথ্য সামনে আসায় আসনটিতে আগামী বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচন হতে চলেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ