ঢাকা নিউজ

বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান ও বসতঘর

ছবি : সংগৃহীত

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

আগুনে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, তদন্ত সাপেক্ষে আগুনের মূল সূত্রপাত ও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজারটি আরেকবার পুড়ে গিয়েছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান ও বসতঘর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ