ঢাকা নিউজ

মুগদায় বাড়ির বেজমেন্টে মিলল খণ্ডিত মরদেহ

ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও বয়স শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বের হয়ে ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রায় ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে শাহনাজ ভিলার বেজমেন্টে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মুগদায় বাড়ির বেজমেন্টে মিলল খণ্ডিত মরদেহ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও বয়স শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বের হয়ে ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রায় ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে শাহনাজ ভিলার বেজমেন্টে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ