ঢাকা নিউজ

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় ধান কাটার বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬২) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার ছেলে সিরাজুল ইসলাম (২৪) আহত হন। রোববার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া এলাকায় একটি ধানখেতে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া বরদল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং ধান ভাঙার মেশিনে কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম একই গ্রামের হাবিবুর রহমানের (৫৮) কাছে ধান কাটার প্রায় ১৫ হাজার টাকা পান। রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাবুল মিয়া বরদল গ্রামের আবু তাহেরের ধানখেতের পাশে মেশিনে ধান ভাঙাচ্ছিলেন এবং পাশের একটি খেতে তার ছেলে সিরাজুল ইসলাম ধান কাটছিলেন।

একটা সময় হাবিবুর রহমান সেখানে গেলে সিরাজুল ইসলাম তার কাছে পাওনা টাকা চান এবং এ নিয়ে হাবিবুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা একই গ্রামের সাদ্দাম হোসেন (২৫), মোস্তাকিম মিয়া (৩৫), মোজাকিম মিয়াসহ (২৬) কয়েকজন মিলে সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন।

এ সময় ছেলেকে মারধর করা হচ্ছে দেখে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তাকে দাড়ি ধরে ফেলে দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারা হয়। পরে সেখান থেকে স্থানীয় লোকজন বাবা ও ছেলেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ