ঢাকা নিউজ

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যানে বাতাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর ইসলাম খান (৩৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর ইসলাম খান ওই গ্রামের মৃত নওশের খানের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুর মাঠ থেকে ধান পরিষ্কারের কাজ শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য বাড়ির বারান্দায় আসেন। সেখানে একটি ইলেকট্রিক ফ্যান চালু করে শুয়ে থাকার সময় হঠাৎ ফ্যানটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যানে বাতাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর ইসলাম খান (৩৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর ইসলাম খান ওই গ্রামের মৃত নওশের খানের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুর মাঠ থেকে ধান পরিষ্কারের কাজ শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য বাড়ির বারান্দায় আসেন। সেখানে একটি ইলেকট্রিক ফ্যান চালু করে শুয়ে থাকার সময় হঠাৎ ফ্যানটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ