ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে আকাশে কসরত প্রদর্শনের সময় মার্কিন নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমান দুটিতে থাকা চার ক্রু সদস্যের সবাই দুর্ঘটনার আগেই নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয় এবং বর্তমানে চিকিৎসাকর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

স্থানীয় সময় রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করার পাশাপাশি এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে অতিথিদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল, যার প্রতিটির মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)। এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় বিমানঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি। ঘটনার বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোটি সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং সে সময়ও এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ