ঢাকা নিউজ

ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক ডাকলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে স্থানীয় সময় শনিবার (১৬ মে) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএর পরিচালকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীন সফর শেষে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে ফিরে এই বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক করতে পারেন বলেও সূত্র মারফত জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে সে অনুযায়ী পেন্টাগন ইতিমধ্যেই কয়েকটি সামরিক পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার বিকল্প পথও বর্তমানে মার্কিন প্রশাসনের বিবেচনায় রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক ডাকলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে স্থানীয় সময় শনিবার (১৬ মে) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএর পরিচালকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীন সফর শেষে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে ফিরে এই বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক করতে পারেন বলেও সূত্র মারফত জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে সে অনুযায়ী পেন্টাগন ইতিমধ্যেই কয়েকটি সামরিক পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হামলার বিকল্প পথও বর্তমানে মার্কিন প্রশাসনের বিবেচনায় রাখা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ