ঢাকা নিউজ

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ ও ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি : সংগৃহীত

দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৩টি ভবন ধসে পড়ার পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৮ মে) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ মে) রাত ১২টা ২১ মিনিটে গুয়াংশি অঞ্চলের লিউঝৌ শহরে এই ভূকম্পন অনুভূত হয়।

ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের তীব্রতায় ওই অঞ্চলের অন্তত ১৩টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিসিটিভি এবং সিনহুয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুয়াংজুর অন্যান্য শহরের তুলনায় লিউঝৌ শহরে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

ভূমিকম্পের কারণে রেল নেটওয়ার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল করতে পারছে না, ফলে যাতায়াত ব্যবস্থাতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় যে দুজন মারা গেছেন তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, যাদের মধ্যে স্বামীর বয়স ৬৩ বছর এবং স্ত্রীর বয়স ৫৩ বছর।

নিখোঁজ থাকা অন্য ওই নাগরিককে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যেকোনো ধরণের বড় ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সিসিটিভির প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, ভূমিকম্প শুরু হলে বহুতল ভবনগুলো থেকে আতঙ্কিত মানুষজন তাড়াহুড়ো করে রাস্তায় নেমে আসছেন এবং ভেঙে পড়া বাড়িঘরের পাশে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ জমে রয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, মাথায় হেলমেট পরা জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ভারী মাটি সরানোর যন্ত্র দিয়ে দুর্ঘটনাকবলিত এলাকার ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ ও ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ