ঢাকা নিউজ

আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত নতুন হামলা স্থগিত করেছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সাথে বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে এমন একটি সমঝোতা হতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গ্রহণযোগ্য হবে এবং ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে তিনি সতর্ক করে বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালাতে প্রস্তুত থাকবে।

এর জবাবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কৌশলগত ভুল ও ভুল হিসাব না করার আহ্বান জানান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করলে পালটা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পরিস্থিতিতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে ইরান আবারও প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একে খুবই ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, শেষ পর্যন্ত কী হয় তা দেখতে হবে। অতীতে কয়েকবার সমঝোতার কাছাকাছি পৌঁছেও আলোচনা ভেঙে গেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে হচ্ছে এবং বোমাবর্ষণ ছাড়া সমঝোতার খুব ভালো সম্ভাবনা আছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এপ্রিল মাসে আলোচনার সুবিধার্থে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় যা মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলা হলেও মোটামুটি বহাল রয়েছে। এদিকে ইরান এখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে, যে পথ দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যায় এবং ইরানের এ অবস্থানের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ