ঢাকা নিউজ

মালদ্বীপের গুহা থেকে চার ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। এর আগে তাদের উদ্ধারের একটি ঝুঁকিপূর্ণ অভিযানে স্থানীয় এক সামরিক ডুবুরির মৃত্যুর পর তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা আবারও শুরু হয়। মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি গুহাটির সবচেয়ে ভেতরের অংশে এই মরদেহগুলোর সন্ধান পান বলে গত সোমবার দেশটির সরকার নিশ্চিত করেছে।

মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাম জানান, চারজনের মরদেহ গুহাটির বেশ গভীরে তৃতীয় অংশে ‘প্রায় একসঙ্গেই’ পাওয়া গেছে, যা এই গুহাটির সবচেয়ে বড় অংশ। গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামীকাল দুটি মরদেহ এবং সম্ভবত এর পরের দিন বাকি দুটি মরদেহ ওপরে তুলে আনার চেষ্টা করা হবে।

এর আগে গুহার বাইরে থেকে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যিনি একজন ডাইভিং ইন্সট্রাক্টর (ডুবুরি প্রশিক্ষক) ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই পাঁচজন ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার গভীর একটি গুহা অন্বেষণ করছিলেন, যদিও মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের সর্বোচ্চ অনুমোদিত সীমা ৩০ মিটার।

গভীর সমুদ্র এবং গুহা ডাইভিংয়ে বিশেষজ্ঞ ফিনল্যান্ডের তিন ডুবুরি গত রোববার মালদ্বীপে পৌঁছান। এর আগে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে ‘ডিকম্প্রেশন সিকনেস’-এ আক্রান্ত হয়ে গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছিল। বৈরি আবহাওয়ার কারণে বারবার উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও প্রাথমিক উদ্ধারকারী দলগুলো নিখোঁজ হওয়ার গুহা ব্যবস্থার প্রবেশদ্বারটি আগেই নির্দিষ্ট করেছিল; তবে পর্যটকদের মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মালদ্বীপের গুহা থেকে চার ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ