ঢাকা নিউজ

সাংবাদিক পরিচয়ে তেহরানে দুই গোপন তথ্যপাচারকারী আটক

ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান থেকে সাংবাদিক পরিচয়ে গোপনে কাজ করা দুই 'অনুপ্রবেশকারীকে' আটক করেছে দেশটির পুলিশ। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আটক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করে ইরানবিরোধী নেটওয়ার্কে পাঠানোর চেষ্টা করছিল।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, বিদেশে যোগাযোগের জন্য আটককৃতরা স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করত এবং অভিযানের সময় তাদের কাছ থেকে একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্য ও সহায়তাকারীদের শনাক্ত করতে বর্তমানে প্রযুক্তিগত ও গোয়েন্দা তদন্ত চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক সময়ে একাধিকবার বিদেশি গোয়েন্দা তৎপরতা ও নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে এবং এই সময়ের মধ্যে জড়িত অনেক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাংবাদিক পরিচয়ে তেহরানে দুই গোপন তথ্যপাচারকারী আটক

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ইরানের রাজধানী তেহরান থেকে সাংবাদিক পরিচয়ে গোপনে কাজ করা দুই 'অনুপ্রবেশকারীকে' আটক করেছে দেশটির পুলিশ। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আটক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করে ইরানবিরোধী নেটওয়ার্কে পাঠানোর চেষ্টা করছিল।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, বিদেশে যোগাযোগের জন্য আটককৃতরা স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করত এবং অভিযানের সময় তাদের কাছ থেকে একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্য ও সহায়তাকারীদের শনাক্ত করতে বর্তমানে প্রযুক্তিগত ও গোয়েন্দা তদন্ত চলছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক সময়ে একাধিকবার বিদেশি গোয়েন্দা তৎপরতা ও নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে এবং এই সময়ের মধ্যে জড়িত অনেক ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ