ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন-ভারতীয় কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে।

ভারত মূলত দুই ধরনের সমরাস্ত্র কিনছে, যার একটি হলো এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং অন্যটি এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র। দুই মোটা চালানের মাধ্যমে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মোট ৪২ কোটি ৮২ লাখ ডলার বাজেটের অর্ধেকেরও বেশি অর্থাৎ ২৩ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র, এর আনুষাঙ্গিক উপাদান, স্পেয়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের মতো সংশ্লিষ্ট বিভিন্ন খাতের জন্য।

বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলার দিয়ে ভারত অ্যাপাচে হেলিকপ্টার ক্রয় করেছে। তবে ভারত ঠিক কয়টি হেলিকপ্টার কিনেছে— তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন-ভারতীয় কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে।

ভারত মূলত দুই ধরনের সমরাস্ত্র কিনছে, যার একটি হলো এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং অন্যটি এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র। দুই মোটা চালানের মাধ্যমে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মোট ৪২ কোটি ৮২ লাখ ডলার বাজেটের অর্ধেকেরও বেশি অর্থাৎ ২৩ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র, এর আনুষাঙ্গিক উপাদান, স্পেয়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের মতো সংশ্লিষ্ট বিভিন্ন খাতের জন্য।

বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলার দিয়ে ভারত অ্যাপাচে হেলিকপ্টার ক্রয় করেছে। তবে ভারত ঠিক কয়টি হেলিকপ্টার কিনেছে— তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ