ঢাকা নিউজ

আগামী ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করবে সৌদি সরকার

ছবি : সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের আগমনের দিনক্ষণ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের নতুন ক্যালেন্ডারে ওমরাহ ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করার সুযোগ পাবেন এবং পবিত্র ওমরাহ পালনের জন্য নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, এই মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা রাখা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৭ এপ্রিল ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা। একই সঙ্গে ওমরাহ যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের এই নির্ধারিত সময়সূচি ও মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আগামী ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করবে সৌদি সরকার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের আগমনের দিনক্ষণ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের নতুন ক্যালেন্ডারে ওমরাহ ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করার সুযোগ পাবেন এবং পবিত্র ওমরাহ পালনের জন্য নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, এই মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা রাখা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৭ এপ্রিল ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা। একই সঙ্গে ওমরাহ যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের এই নির্ধারিত সময়সূচি ও মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ