আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে সামনে রেখে খেলোয়াড় ও কর্মকর্তাদের মার্কিন ভিসা পাওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা প্রকাশ করেছেন ইরান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আমির গালেনোই। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।
কোচ আমির গালেনোই উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই যে আমাদের সব খেলোয়াড় ও স্টাফ সদস্য যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কিনা।’ তিনি জোর দিয়ে বলেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা প্রতিটি দলের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা নিশ্চিত করা আন্তর্জাতিক নিয়ম ও ক্রীড়া নীতিমালার অংশ এবং স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করা উচিত।
গালেনোই আরও জানান, রাজনৈতিক বা আন্তর্জাতিক উত্তেজনা যেন খেলার মাঠে প্রভাব ফেলতে না পারে, সে জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফিফা এমন একটি বিশেষ ব্যবস্থা তৈরি করেছে যাতে আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র) ইরানের মতো দলগুলোর সঙ্গে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে বাধ্য থাকে।
যৌথভাবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর ভ্রমণ ও ভিসা প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে যে গুঞ্জন ও আলোচনা চলছিল, ইরানের কোচের এই সাম্প্রতিক মন্তব্য সেই উদ্বেগকে আরও জোরালো করে তুলল।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন