ঢাকা নিউজ

যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব: ইরান

যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব: ইরান
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় দেওয়ার পরই ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দেন। তিনি জানান, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে।

যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরাঘচি নিশ্চিত করেছেন যে, ইরানি বাহিনীই প্রথম একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি পোস্টে আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে এবং অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।

ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা শুরু করে তবে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার হুমকিও দিয়েছে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

অন্যদিকে ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যার ফলে গত ২ মার্চ থেকে চলা ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।

এছাড়া গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী, যা নিয়ে এখন পর্যন্ত মোট ৬১টি নৌযান আটক করা হলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব: ইরান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ