ঢাকা নিউজ

যৌথ অভিযানে নিহত ১৭৫, কোণঠাসা আইএস

যৌথ অভিযানে নিহত ১৭৫, কোণঠাসা আইএস
ছবি : সংগৃহীত

মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত তিন দিনে নাইজেরিয়ায় কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত তিন দিনে মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনী এই ১৭৫ জনকে নির্মূল করেছে। হত্যার পাশাপাশি নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় এই গোষ্ঠীর বেশ কয়েকটি চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

২০১৮-’১৯ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়ার পর আফ্রিকায় ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিউএপি) নামে ঘাঁটি গাড়া শুরু করে আইএস। আন্তর্জাতিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’-এর তথ্য অনুসারে, ২০২৬ সালের প্রথম ৩ মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬ শতাংশই ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে। নাইজেরিয়াজুড়ে আইএস, আল-কায়দা এবং বোকো হারামপন্থিদের হত্যা, অপহরণ ও লুটপাট নির্মূল করতে চলতি বছরে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সাহায্য চায়। এতে ট্রাম্প রাজি হয়ে গত ফেব্রুয়ারিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠান, যারা প্রশিক্ষণের পাশাপাশি বড় অভিযানেও অংশ নিচ্ছেন।

এই যৌথ অভিযানে গত ১৬ মে নিহত হয়েছেন আইএসের বৈশ্বিক পর্যায়ের সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল-মিনুকি। এরপর ১৭ থেকে ১৯ মে পর্যন্ত নিহতদের মধ্যে রয়েছেন আইএসডব্লিউএপি-এর অন্যতম শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহকারী আবু আল মুথান্না আল মুহাজির।

মঙ্গলবারের বিবৃতিতে মেজর জেনারেল সামালিয়া উবা স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নির্মূলের আগ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যৌথ অভিযানে নিহত ১৭৫, কোণঠাসা আইএস

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ