ঢাকা নিউজ

আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ট্রেনের টিকিট

আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ট্রেনের টিকিট
ছবি : সংগৃহীত

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট।

আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।

পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির সূচি অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে এই বিশেষ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

একজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি আসনের টিকিট কেনার ক্ষেত্রে টিকিটে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ট্রেনের টিকিট

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট।

আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।

পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির সূচি অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে এই বিশেষ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

একজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি আসনের টিকিট কেনার ক্ষেত্রে টিকিটে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ