ঢাকা নিউজ

জয়পুরহাটে যুবদল নেতার মন্তব্যে চরম রাজনৈতিক উত্তাপ

ছবি : সংগৃহীত

জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণায় নেমেছেন জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। তিনি বিভিন্ন পেজ ও পোস্টে ঘুরে ঘুরে এমপি সাঈদকে ‘ভোট চোর এমপি’ এবং ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ বলে মন্তব্য ও পোস্ট করে চলেছেন। এই ঘটনার জেরে জেলার স্থানীয় রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

ফেসবুকের বিভিন্ন রাজনৈতিক আলোচনা, নিউজ পোর্টালের কমেন্ট বক্স এবং নিজের ব্যক্তিগত টাইমলাইনে লাগাতার এই প্রচারণা চালাচ্ছেন যুবদল নেতা মোক্তাদুল হক আদনান। জামায়াত সমর্থিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তার এমন সরাসরি 'ভোট চোর' এবং ফ্যাসিবাদের দোসর বা 'আওয়ামী লীগের প্রেতাত্মা' ট্যাগ ব্যবহারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে।

এমনিতেই জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ প্রশাসনিক নানা কর্মসূচিতে চরম অবমূল্যায়নের শিকার হয়ে কোণঠাসা অবস্থায় রয়েছেন। এর মধ্যে সরাসরি যুবদলের শীর্ষ নেতার এমন সাইবার আক্রমণ জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত রাজপথে যুগপৎ আন্দোলন করলেও, জয়পুরহাটের স্থানীয় রাজনীতিতে বর্তমানে দুই দলের মধ্যে আধিপত্য বিস্তারের এক চরম দ্বন্দ্ব শুরু হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

দুই বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের মাঝে এমন কাদা ছোড়াছুড়ি ও প্রকাশ্য বিরোধের জেরে আগামীতে জয়পুরহাটের রাজনৈতিক পরিস্থিতি কতটা অস্থিতিশীল হতে পারে এবং এই দ্বন্দ্ব নিরসনে কেন্দ্রীয় হাইকমান্ডের কোনো হস্তক্ষেপ আসবে কি না, তা নিয়ে সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জয়পুরহাটে যুবদল নেতার মন্তব্যে চরম রাজনৈতিক উত্তাপ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ