ঢাকা নিউজ

টানা দুই দিন পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা এবং তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে টানা দুই দিনের পতনের পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধবিরতি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা দেওয়া হলো।

ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন। এ বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনে তিনি আরও কয়েক দিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টানা দুই দিন পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা এবং তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে টানা দুই দিনের পতনের পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধবিরতি নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কঠোর বার্তা দেওয়া হলো।

ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন। এ বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনে তিনি আরও কয়েক দিন বা তার চেয়েও বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ