ঢাকা নিউজ

কাপাসিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বুধবার দুপুরে টোক নগরে ভুক্তভোগী শফিকুল ইসলাম কবির মেম্বারের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম কবির অভিযোগ করেন, টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ ও তার ছেলে টোক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজরাতুল ইসলাম রাফি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হয়।

তিনি আরও জানান, গত ১৭ মে রাতে টোক বাজারে গেলে আব্দুর রশিদ ও রাফির নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজনও আহত হন এবং এই ঘটনায় তিনি গত ১৮ মে কাপাসিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ। তার দাবি, বাজারে একটি মিটিংয়ের খবর পেয়ে তারা সেখানে গিয়ে সবাইকে চলে যেতে বলেছিলেন, সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।

এই ঘটনার বিষয়ে টোক তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজ উদ্দিন জানান, মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কাপাসিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বুধবার দুপুরে টোক নগরে ভুক্তভোগী শফিকুল ইসলাম কবির মেম্বারের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম কবির অভিযোগ করেন, টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ ও তার ছেলে টোক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজরাতুল ইসলাম রাফি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হয়।

তিনি আরও জানান, গত ১৭ মে রাতে টোক বাজারে গেলে আব্দুর রশিদ ও রাফির নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজনও আহত হন এবং এই ঘটনায় তিনি গত ১৮ মে কাপাসিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ। তার দাবি, বাজারে একটি মিটিংয়ের খবর পেয়ে তারা সেখানে গিয়ে সবাইকে চলে যেতে বলেছিলেন, সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।

এই ঘটনার বিষয়ে টোক তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজ উদ্দিন জানান, মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ