ঢাকা নিউজ

মধ্যপ্রাচ্য সংকটে স্বর্ণের দাম হ্রাস ও তেলের বাজারে ঊর্ধ্বগতি

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংকট, শক্তিশালী মার্কিন ডলার ও উচ্চ ট্রেজারি বন্ডের সুদের চাপে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাজারে নতুন করে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৫১৭.৯৪ ডলারে। এছাড়া জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০.৪ শতাংশ কমে ৪,৫১৮.৭০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে।

ইরান জানিয়েছে, তারা ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পাওয়ার জন্য তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে পারেন, তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৫ শতাংশের বেশি কমেছে। মূলত যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়লেও উচ্চ সুদের আশঙ্কায় স্বর্ণের ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে।

এদিকে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ড ক্রুড তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে। এতে বৈশ্বিক বাজারে নতুন করে মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা আরও গভীর হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে স্বর্ণের দাম হ্রাস ও তেলের বাজারে ঊর্ধ্বগতি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান সংকট, শক্তিশালী মার্কিন ডলার ও উচ্চ ট্রেজারি বন্ডের সুদের চাপে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাজারে নতুন করে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৫১৭.৯৪ ডলারে। এছাড়া জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০.৪ শতাংশ কমে ৪,৫১৮.৭০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে।

ইরান জানিয়েছে, তারা ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পাওয়ার জন্য তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে পারেন, তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৫ শতাংশের বেশি কমেছে। মূলত যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়লেও উচ্চ সুদের আশঙ্কায় স্বর্ণের ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে।

এদিকে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ড ক্রুড তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে। এতে বৈশ্বিক বাজারে নতুন করে মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা আরও গভীর হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ