পোল্যান্ডে নিযুক্ত ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবিলম্বে তলব করেছে দেশটির সরকার। একই সঙ্গে গাজা অভিমুখী ফ্লোটিলার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিকোরস্কি জানান, ইসরাইলি সরকারের এক সদস্যের অত্যন্ত অনুপযুক্ত আচরণের জন্য ক্ষোভ প্রকাশ ও ক্ষমা দাবি করতেই ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের কর্মীদের সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা জানান এবং আটক পোলিশ নাগরিকদের দ্রুত মুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আচরণের দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই পোলিশ নাগরিকদের ইসরাইল ও ফিলিস্তিন সফর না করার পরামর্শ দিলেও তাদের অধিকার ও মর্যাদা লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর আগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গভির সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে গাজা-পন্থি কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা অবস্থায় তাঁদের নিয়ে বিদ্রূপ করতে দেখা যায়। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী কর্তৃক কর্মীদের আটকে রাখার এই ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেন-গভির। মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা জানিয়েছে, ২০০৭ সাল থেকে গাজায় আরোপিত ইসরাইলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে ৪৪টি দেশের ৪২৮ জন আরোহী নিয়ে তুরস্ক থেকে যাত্রা করা তাদের বহরের সব ৫০টি জাহাজই ইসরাইল জব্দ করেছে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন