ঢাকা নিউজ

আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'

ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের এক নতুন তারকা। সোনালি চুলওয়ালা বিরল সাদা রঙের এই অ্যালবিনো মহিষটিকে দেখতে মে মাসজুড়ে প্রতিদিন খামারে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুলের মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প', যা তাকে রাতারাতি তারকা বনে যেতে সাহায্য করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ঢাকার কাছের জেলা নারায়ণগঞ্জের খামারি জিয়া উদ্দিন মৃধার খামারে থাকা ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে তার ছোট ভাই এই নামকরণ করেন। বর্তমানে তারকা এই মহিষটির যত্নে কোনো কমতি রাখা হচ্ছে না। তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা এবং গোসলের পর গোলাপি রঙের ব্রাশ দিয়ে তার সোনালি চুল যত্ন করে আঁচড়ে দেওয়া হয়। তবে খামারি স্পষ্ট করে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই মহিষের মিল শুধু চুলেই সীমাবদ্ধ।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে শরীরে মেলানিনের অভাবে গায়ের রং সাদা বা হালকা গোলাপি হওয়া এই অ্যালবিনো মহিষগুলো অত্যন্ত বিরল প্রকৃতির হয়ে থাকে। এদিকে অতিরিক্ত ভিড় ও কোলাহলের কারণে মহিষটি কিছুটা ওজন হারানোয় খামারে বর্তমানে দর্শনার্থীদের প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছে। তবুও কৌতূহলী মানুষ ও শিশুরা দূর-দূরান্ত থেকে উঁকি মেরে 'ডোনাল্ড ট্রাম্প'কে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি চলছে পুরোদমে, যেখানে দেশজুড়ে প্রায় এক কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন এই উৎসবে কোরবানি দেওয়া হবে তারকা মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে। গত এক বছর ধরে আদর-যত্নে লালন করা এই মহিষটিকে খুব মিস করবেন জানিয়ে খামারি জিয়া উদ্দিন বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা। উল্লেখ্য, এই খামারে 'ডোনাল্ড ট্রাম্প' ছাড়াও 'তুফান', 'ফ্যাট বয়', 'সুইট বয়' নামের মহিষ এবং নেইমারের নামে একটি ষাঁড় রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ