লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় একযোগে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একই সঙ্গে এই হামলায় আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে বার্তা সংস্থা আলজাজিরার বরাতে জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়। এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু ও চার নারীসহ মোট ১০ জন নিহত হন। এ ছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে এবং দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত হেনেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী এই হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছিল, যার ফলে নতুন এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে এখন নতুন করে বড় প্রশ্ন তুলেছে। বর্তমানে নতুন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা না হলেও স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন